সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) সকালে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মাঝে অতিথিরা ত ঈদ উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যান, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা গোলাম সারওয়ার,
চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহাদাত হোসেন অন্তর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক ঈসমাইল হোসন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর,
মান্দারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রভাষক আবদুল্লা আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সহ ফোরামের উপদেষ্টা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।



