সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিলশাদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সৌজন্যে এমন আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সহযোগিতায় ৫নং পার্বতীনগর ইউনিয়ন ছাত্রদল এমন আয়োজন করেন।
ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নেওয়াজুল পাটোয়ারী নেওয়াজ ও যুগ্ম আহবায়ক রোমান ভূঁইয়ার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ইকবাল, সাবেক সহ-সভাপতি রাসেল করিম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন রাফি, রাসেল আমিন হাজি, শাহরিয়ার জিহাদ সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।



