সংবাদদাতা: আইরিশ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে ইফতার ও প্রবাসীদের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) সন্ধ্যায় আরব আমিরাতের আজমানে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহাদুজ্জামান ভুইয়া সেতু ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর নবী, মোঃ হানিফ, মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।



