নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী দুঃশাসনের শিকার গুম, খুন সহ নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবার মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৯মার্চ) দুপুরে শহরের গোডাউন রোডস্থ বশির ভিলা হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ উপহার প্রদান করা হয়।
এসময় শতাধিক নেতাকর্মী ও তাদের পরিবারের মাঝে উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।



