লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • News Test
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫ - ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিতিত্বে ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিলকির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে পি দেওয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন, দালাল বাজার কলেজের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আ হ ম মোশতাকুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল মোতালেব জুয়েল, এনামুল আহসান রুবেল, জয়নাল আবদিন ফিরোজ, সাহেদুর রহমান রাফি প্রমুখ।
জেলা প্রশাসক কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এ কমিটিতে প্রবীণ ও নবীনের সম্মিলনে গঠিত হয়েছে। এ কমিটি গঠিত হয়েছে স্বল্প সময়ের জন্য, আমরা চেষ্টা করবো ভালো কিছু করে নতুন একটি নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করতে। সভায় লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনে প্রান চাঞ্চল্য ফিরিয়ে আনতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিষয়: