লক্ষ্মীপুরে জিদান চৌধুরী’র উদ্যোগে পথচারী-শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

  • News Test
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ - ৩:২৮ অপরাহ্ণ

সংবাদদাতা: লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা শাহবাজ মাহমুদ চৌধুরী জিদানের উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১মার্চ) বিকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্টে এ ইফতার বিতরণ করা হয়।
শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্ট প্রায় ২শতাধিক পথচারী ও শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুল হাসান শাওন, লক্ষ্মীপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন মেহেরাজ, রাশেদ হাওলাদার, মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা শুভ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বিষয়: