নোয়াখালীতে শয়তানের নিঃশ্বাস

  • News Test
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি :
শয়তানের নিঃশ্বাসের ফাঁদে ফেলে নোয়াখালী ছয়ানি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরী মিয়াজি বাড়ির আয়েশা আক্তারের কাছ থেকে পাঁচ লক্ষ্যাধিক টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নগর অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

ভুক্তভোগী আয়েশা আক্তার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চৌমুনী ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নোয়াখালী বেগমগঞ্জ থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। তিনি বলেন চৌমুহানি অফিসে যাওয়ার জন্য গত ২৩ মার্চ সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে ছয়ানি বাজারে একটি সিএনজিতে উঠে বসেন। এসময় সিএনজিতে একজন যাত্রী ছিল (প্রতারক চক্রের সদস্য) তিনি উঠলে সিএনজি চলতে শুরু করে। পথে আরও দুজন যাত্রী ড্রাইভারের দুপাশে উঠে বসে।যাত্রীদের একজন তাকে একটি ঠিকানা পড়তে দেয় ঠিকানাটি তিনি না পড়ে বলেন আমি এসব পড়তে পারবো না এরপর থেকে তিনি আর কিছু বলতে পারবেন না।

পরে তিনি নিজেকে অনন্তপুর কলেজের পাশে আবিষ্কার করেন। তার অজ্ঞান অবস্থায় যাত্রী বেশি প্রতারকচক্র তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এক ভরি ওজনের তিনটি স্বর্ণের আংটি ও আট আনা ওজনের দুই কানের দুটি দুল নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী আয়েশা আক্তার এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি।