বিগত ১৭বছর আওয়ামী লীগ সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে: খায়ের ভূঁইয়া

  • News Test
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫ - ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৭বছর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাদের কারণে আমাদের নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারে নি। পালিয়ে বেড়িয়েছে। পরিবারের সাথে তারা ঈদ করতে পারে নি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে তারা হত্যা করেছে।
সোমবার (৩১মার্চ) বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তাই সকল অন্যায় অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক, সস্ত্রাসী আমরা বরদাস্ত করবো না। যারা অন্যায় করবে তাদের দায় দল নিবে না। আমরা প্রশাসনকে আহবান জানাবো যারা অপরাধ করবে তাদের আইনের আওতায় আনার জন্য।
বশিকপুর ইউনিয়নের রোকনপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নিভৃত আলো বাংলাদেশ আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেন।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
সমাজসেবক মোঃ আব্দুল কুদ্দুস বাবুলের সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, যুগ্ম আহবায়ক, জহিরুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মাহবুবুর রহমান খোকন, সমাজসেবক মোঃ মাহবুবুর রহমান মারুফ, হাজী মোঃ নুরুল আমিন, মোঃ আবদুল মতিন ঘোষ, মোঃ মাহফুজুর রহমান, মধুসূধন নাথ, আবুল কালাম আজাদ সুমন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহমুদুল হক নান্নু, মোঃ ইকবাল হোসেন সুমন প্রমুখ।

বিষয়: